রোজদিন ডেস্ক : ১০০ দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া শর্ত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের দেওয়া ওই শর্ত রাজ্যের পক্ষে চূড়ান্ত অসম্মানজনক। এই অভিযোগ তুলে কেন্দ্রের সেই শর্তের প্রতিলিপি কোচবিহারের প্রকাশ্য জনসভার মঞ্চে দাঁড়িয়ে ছিঁড়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই সঙ্গে কেন্দ্রের জারি করা নতুন শ্রম কোড যে এই রাজ্যে চালু করা হবে না মঙ্গলবার তা আরও একবার জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।কোচবিহার সফরের দ্বিতীয়দিনে ফের আরও একবার বাংলার বঞ্চনা, এসআইআর-সহ একাধিক ইস্যুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছেন। তবে কেন্দ্রের নয়া শ্রম আইন নিয়ে তিনি সবচেয়ে সরব হন এদিন।

Be the first to comment