রোজদিন ডেস্ক :
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। সোমবার রাতে ওই দেশের হোনশু দ্বীপের আওমোরির উপকূল থেকে প্রায় ৮০ কিমি দূরের এই ভূকম্পের জেরে ২৩ জন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এই ভূমিকম্পের ঘটনায় জাপানে ব্যাপক উদবেগ দেখা দিয়েছে। জারী হয়েছে সুনামির সতর্কতা ও। উপকূল এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে।
দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীও যে কোন রকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি আছে।
উল্লেখ্য, ২০১১ সালে জাপানের উপকূল এলাকায় ভূমিকম্প, সুনামির জেরে ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি হয়। ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। জাপানের ফুকুসিয়া মাইচি পারমাণবিক বিদুৎ কেন্দ্র ও ধ্বংস হয়ে গেছিল।

Be the first to comment