সিরিয়ায় সন্দেহভাজন আইএস জঙ্গির হামলায় দুই মার্কিন সেনা-সহ নিহত ৩, নিন্দা ট্রাম্পের

Spread the love

রোজদিন ডেস্ক :
সিরিয়ায় সন্দেহভাজন আইএস জঙ্গির হামলায় দুই মার্কিন সেনা সহ তিনজন প্রাণ হারিয়েছেন। শনিবার সন্দেহভাজন এই আইএস জঙ্গি মার্কিন ও সিরিয় সেনাদের এক গাড়িবহরে হামলা চালায়। এতে দুই মার্কিন সেনা প্রাণ হারান। সেনাদের পালটা গুলিতে হামলাকারীও নিহত হয় বলে প্রকাশ।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একে ভয়ানক হামলা বলে উদ্বেগ ব্যক্ত করেন। তিনি নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, সিরিয়া আইএসের বিরুদ্ধে অভিযানরত আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতার চুক্তি করেছে। সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল শারার তাঁর আমেরিকা সফরকালে এই চুক্তি করেন। গত মাসে তা ঘোষণার পর এই হামলা হল।
এই ঘটনায় তিন জন মার্কিন সেনা আহতও হয়েছেন। হামলাকারী আইএস জঙ্গি বলে সন্দেহ সংশ্লিষ্ট করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*