দশে দশ

Spread the love
  1. সোমবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। ঘন কুয়াশায় রাস্তায় গাড়ি চালানোর সমস্যা। কুয়াশার জেরে দেখা যাচ্ছে না তাজমহলও।
  2. দিল্লিতে ঘন কুয়াশার জেরে বিলম্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লাইটের। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার জর্ডনে উড়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
  3. মনরেগার নাম বদলাতে আজ লোকসভায় বিকশিত ভারত—গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল পেশ করবে কেন্দ্র। প্রকল্পের নয়া নাম হবে ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’।
  4. ১১ কোটি ইউজ়ারের মধ্যে তিন কোটি অ্যাকাউন্টই ভুয়ো। কর্তাদের সন্দেহের তালিকায় রয়েছে আরও ২.৭ কোটি অ্যাকাউন্ট।
  5. আগামীকাল রাজ্যে SIR-এর ড্রাফ্ট তালিকা প্রকাশ হতে চলেছে। এই তালিকা প্রকাশের পরই সরকারি ভাবে স্পষ্ট হবে ঠিক কতজনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
  6. পহেলগামের বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলার প্রায় সাড়ে সাত মাস পর আজ চার্জশিট পেশ করবে NIA।
  7. যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
  8. রাজস্থানের উদয়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার গোগুন্ডা হাইওয়েতে ছ ’টি গাড়ি পর পর ধাক্কা মারার পরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ছ’জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
  9. সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হুঁশিয়ারি দেন, বিজেপিতে কেউ জন্মাননি যে তাঁকে হারাতে পারবেন।   ফিরহাদ বলেন, “নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে, বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও।”
  10. মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান এবং ফলের ঠেলাগাড়ি। গতকাল মধ্য রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*