কেরালায় লোকাল বডি নির্বাচনের পর বিক্ষিপ্ত গোলমাল

Spread the love

রোজদিন ডেস্ক : কেরালার লোকাল বডি নির্বাচনী ফলাফলের পর বিক্ষিপ্তভাবে বেশ কিছু হিংসাত্মক ঘটনার খবর এসেছে। অভিযোগের আঙুল সিপিএমের দিকে।
কোজিকোড়ের ইরামালায় সিপিএম সমর্থকেরা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে হামলা করে। শ দুয়েক সিপিএম সমর্থক ভবনটি ভাঙচূর করে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মুর্তি ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ। ইউডিএফ কর্মী সমর্থকরা এলে তারা পিছু হঠে। ওয়েনাদের সুলতান বেথারি তে ইউ ডি এফ সমর্থকের গাড়িতে সিপিএমের কিছু সমর্থক হামলা করে। ওই একই এলাকায় ইউ ডি এফ সমর্থকদের বিরুদ্ধে সিপিএম সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। জয়ের আনন্দে ইউ ডি এফ সমর্থকরা বাজি ফাটালে তিনি আপত্তি জানান। কান্নুরের পানুরে মুসলিম সমর্থকদের বাড়ি ভাঙচূরের ঘটনাতেও সিপিএমের দিকে অভিযোগের আঙুল উঠেছে। কান্নুরের উলিক্কাল, কাসারগড়ের বেদাকম, তিরুবন্তপুরমের নেয়াতিনকারা ইত্যাদি এলাকা থেকেও এলডিএফ, ইউডিএফ সমর্থকদের সংঘর্ষর খবর এসেছে। সর্বত্র পুলিশ সর্তকতামুলক ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, শনিবার কেরালার লোকাল বডি নির্বাচনী ফলাফলে শাসক এলডিএফের তুলনায় ইউডিএফ ভাল ফল করেছে। কয়েক জায়গায় এন ডি এ ও জয়ী হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পর তিরুবন্তপুরম পুরনিগম হাতছাড়া হয়েছে সিপিএমের। এখানে জয়ী হয়েছে বিজেপি।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই ফল শাসক এলডিএফের কাছে অশনি সঙ্কেত বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*