ইভিএমের ফার্স্ট লেভেল চেকিংয়ে নজরদারি চালাতে এই রাজ্যে পাঁচজনকে দায়িত্ব দিল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিংয়ে আরও এক দফা নজরদারির ব্যবস্থা করল নির্বাচন কমিশন। ভিন রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে মোট পাঁচজন নোডাল অফিসারকে অবজার্ভার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন ভেনুতে তাঁরা ইভিএম যাচাই প্রক্রিয়ার উপর নজর রাখবেন। এরা হলেন, অরুণাচল প্রদেশ থেকে ডেপুটি সিইও শানিয়া কায়েম মিজে, মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ গোসাভি, মেঘালয় থেকে অতিরিক্ত সিইও পি কে বোরো এবং মিজোরাম থেকে যুগ্ম সিইও এথেল রোথাংপুইকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে আন্ডার সেক্রেটারি কণিষ্ক কুমারকেও অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এই পাঁচ অফিসার বিভিন্ন ইভিএম ফার্স্ট লেভেল চেকিং ভেনুতে উপস্থিত থেকে যন্ত্রগুলির যাচাই প্রক্রিয়া, সুরক্ষা এবং নির্ধারিত নিয়মাবলি মানা হচ্ছে কি না, তা খুঁটিয়ে দেখবেন। ইভিএম সংক্রান্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনও প্রশ্ন ওঠার সুযোগ না রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*