চূর্ণী বাঁচানোর ডাক: নৌকায় সচেতনতা যাত্রা রানাঘাটে

Spread the love

রমিত সরকার, রানাঘাট:
নদীদূষণ রোধ, চূর্ণী নদীর দুই ধারের স্নানঘাট সংস্কার এবং নদীকে বাঁচানোর দাবিতে রানাঘাটে সচেতনতা যাত্রার আয়োজন করল নাগরিক সংগঠন সিটিজেন ফোরাম। রবিবার সকালে চূর্ণী নদীপথে নৌকায় এই যাত্রা অনুষ্ঠিত হয়।

সকালে বড়বাজার খেয়াঘাট থেকে যাত্রা শুরু হয়। এরপর রানাঘাট পুরসভা ও পঞ্চায়েত এলাকার বিভিন্ন ঘাটে নৌকা করে ঘুরে সংগঠনের সদস্যরা নদী রক্ষার বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক মহম্মদ সুবুর খান। পাশাপাশি সিটিজেন ফোরামের সম্পাদক পরেশনাথ কর্মকার সহ সংগঠনের অন্যান্য সদস্যরাও অংশ নেন। যাত্রা শেষে মহকুমা শাসকের হাতে প্রতীকী স্মারকলিপি তুলে দেন সংগঠনের সম্পাদক, যেখানে চূর্ণী নদী সংরক্ষণ ও সংস্কারের দাবিগুলি তুলে ধরা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*