আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী মাসেই রয়েছে গঙ্গাসাগর মেলা। সেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সোমবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। থাকবেন, মুখ্যসচিব-সহ প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকরা। থাকবেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারাও। প্রতি বারের মতো এবারও যাতে সুষ্ঠুভাবে মেলা শেষ হয় তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বছর মেলায় রেকর্ড জন সমাগম হতে চলেছে বলেই মনে করছে রাজ্য প্রশাসন। সোমবার বিকেল চারটেয় নবান্নে এই বৈঠক হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*