বিশেষ এসআইআর সহায়তা চালু করলো প্রদেশ কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর এর পরও আমজনতার দুর্ভোগ যায়নি। পরন্তু বহু মানুষের নাম বাদ গেছে, অনেককে নতুন করে আবেদন করতে হচ্ছে, বহু জনকে শুনানিতে ডাকা হচ্ছে, এই প্রেক্ষিতে তাঁদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দলের সদর দফতরে আজ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার ও রাজ্যে দলের পর্যবেক্ষক তথা দলের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর আজ এখানে উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপণা খতিয়ে দেখেন। এসআইআর কমিটির প্রধান প্রসেনজিৎ বসু-র সঙ্গে সব বিষয়ে আলোচনা করেন। তাঁরা দীর্ঘক্ষণ উপস্থিত থেকে আমজনতার সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা, অসুবিধা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। এই বিশেষ এসআইআর সহায়তা কেন্দ্রর প্রতিনিধিদের কাজ কর্ম খতিয়ে দেখেন।
এসআইআরের পরও আমজনতার যে সব দুর্ভোগ হচ্ছে, সেই বিষয়ে তাঁরা সহায়তা দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*