রোজদিন ডেস্ক : বিশিষ্ট ভাস্কর রাম সুতারের জীবনাবসান হয়েছে। গতকাল গভীর রাতে নয়ডার বাসভবনে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ১০০ বছর।
গুজরাটের বিশ্বের সব থেকে উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের মুর্তির স্থপতি রাম সুতারের জীবনাবসানে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নামে। পরিণত বয়সে মৃত্যু হলেও তাঁর অভাব ভাস্কর মহলে পূরণ হবে না বলে তাঁরা মনে করেন। সুদীর্ঘ জীবনে মহাত্মা গান্ধী, ছত্রপতি শিবাজি, বাবাসাহেব আম্বেদকর, জ্যোতিবা ফুলে-সহ বহু বিশিষ্ট মুর্তির কারিগর তিনি। সংসদ ভবনের সামনে জাতির জনকের বিশাল ব্রোঞ্জ মুর্তিও তাঁরই অনন্য কীর্তি। গান্ধীজির শতবার্ষিকী উপলক্ষে ভারত সরকার একাধিক দেশে বাপুজির মুর্তি উপহার দিয়েছিলেন। রাম সুতার তা তৈরি করেন। ভাস্কর্যের সব শাখায় তাঁর অসাধারণ নৈপুণ্য ছিল।তবে ব্রোঞ্জ মুর্তিতে তিনি বিশেষ ভাবে পারদর্শী ছিলেন।
গুজরাটের গান্ধী সাগর বাঁধের চম্বল স্মৃতি স্তম্ভ তাঁর অন্যতম সেরা কাজ।।
১৯২৫ সালে মহারাষ্ট্রর ধুলে জেলার দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই শিল্পী আন্তর্জাতিক ক্ষেত্রে ও সুখ্যাতি পেয়েছেন। অজন্তার অপরূপ সৃষ্টি পুনরুদ্ধারে তাঁর অবদান ছিল।
তাঁর পুত্র অনিল সুতার ও নামী ভাস্কর। আজ সমাজ মাধ্যমে তিনিই শিল্পী পিতার প্রয়াণের খবর জানান।

Be the first to comment