৪০ শতাংশ বেকারত্ব কমেছে রাজ্যে, তবুও কেউ কেউ বদনাম করে বাংলার, শিল্পপতিদের সম্মেলনে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আমাদের সরকার ২ কোটি কর্মসংস্থান করেছে। ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি আমরা। তবুও কেউ কেউ বাংলার বদনাম করে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পে বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে। কিছু মানুষ শুধু পশ্চিমবঙ্গের বদনাম করে। কে বলে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা নেই? আমরা এশিয়ার অন্যতম বড় লজিস্টিক হাব, যা শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। কখনও কখনও রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হয়। টাকা নিয়ে সোশাল মিডিয়ায় রাজ্যের বদনাম করা হয়। এই ভুয়ো খবরকে চ্যালেঞ্জ করছি। ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সব ব্যাপারে সরকারের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, দেউচা পাচামির কাজ শুরু হয়েছে। আগে ১২-১৪ ঘণ্টা লোডশেডিং হত। এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে। ২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে। পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী প্রকল্পের কাজ চলছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা। এ-রাজ্যের সিলিকন ভ্যালিতে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। রাজ্যের পর্যটনশিল্প আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত। রাষ্ট্রপুঞ্জ দুর্গাপুজো ও কালীপুজোকে স্বীকৃতি দিয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির। দিঘার জগন্নাথ ধাম করা হয়েছে।

কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র। তারপরেও সাধারণ মানুষদের জন্য বহু প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সরানো হয়েছে গান্ধিজির নাম। জাতির জনককেও কি আমরা ভুলে যাচ্ছি? বাংলাকে অপমান করা হচ্ছে। এসব আমরা মানবো না। প্রতিবাদ হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*