রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সহযোগিতায় অনুষ্ঠিত হলো “সুকন্যা সমৃদ্ধি যোজনা” শিবির।

Spread the love

রমিত সরকার, নদীয়া : নদীয়ার নবদ্বীপ শহরে অনুষ্ঠিত হলো ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ও রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার সহযোগিতায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা র সময় রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মস্থানন্দ ভবনে আয়োজন করা হয় “সুকন্যা সমৃদ্ধি যোজনা” শিবির । এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের নদীয়া উত্তর মণ্ডলের বিজনেস এক্সিকিউটিভ শ্রী অনুপ বিশ্বাস, রুদ্রপাড়া শাখা ডাকঘরের পোস্টমাস্টার শ্রী মৃত‍্যুঞ্জয় ঘোষ,রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ, সহ-সভাপতি শ্রী সব‍্যসাচী মণ্ডল, সহ-সম্পাদক শ্রী সন্দীপ পাল সহ ডাক বিভাগের কর্মীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দ । শিবিরে উপস্থিত ভারতীয় ডাক বিভাগ ও রামকৃষ্ণ মিশনের আধিকারিকবৃন্দ উপস্থিত সকলকে কন‍্যা সন্তানের ভবিষ্যত গঠনে ভারত সরকারের এই জনমুখী যোজনার গুরুত্ব, উপযোগিতা ও সম্ভাবনার উজ্জ্বল দিকগুলো তুলে ধরেন এবং এই যোজনায় তাদের কন্যা সন্তানদের জন্য খাতা খোলার জন্য উৎসাহিত করেন । এদিন এই শিবিরে বেশ কিছু খাতা খোলা হয় ও আরও কিছু খাতা নিকট ভবিষ্যতে খোলা হবে বলে জানা যায় । শিবিরে উপস্থিত সকলেই এই ধরনের শিবির আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন ও এই ধরণের শিবির আরো বেশী হওয়া প্রয়োজন বলে অভিমত ব‍্যক্ত করেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*