সিদ্ধান্ত বদল, প্রসবের পরই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন, জানিয়ে দিলেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপির পুলিশ তাঁকে বাংলাদেশি বলে পুশব্যাক করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলাদেশের বন্দিদশা কাটিয়ে ঘরে ফিরেছেন সোনালি বিবি। ঘোষণা করেও তাঁর সঙ্গে আপাতত দেখা করা হচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোনালি এখন সন্তানসম্ভবা। প্রসবের সময়ও আসন্ন। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাই আপাতত তাঁর সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় তাঁকে ঘর থেকে না বেরনোর অনুরোধ করেছেন অভিষেক। সেই সঙ্গে সোনালির সব চিকিৎসা ও প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার সোনালির সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূল সাংসদের। কিন্তু সন্তান জন্মের পরেই তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*