কাঁকুড়গাছিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায়

Spread the love

রোজদিন ডেস্ক : নিউ টাউনের বিধ্বংসী আগুনের রেশ না মিলোতেই বুধবার রাতে কাঁকুড়গাছির লোহাপট্টিতে একটি অক্সিজেন সিলিন্ডারের গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। গুদামের ভিতরে একের পর এক সিলিন্ডার ফেটে বিকট শব্দর ফলে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে ওঠেন। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনা স্থলে আগুন নেভানোর কাজ করে। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি।
আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ প্রায় দু-কিমি দূরেও শোনা যায়। আশেপাশের বেশ কিছু বাড়িও ক্ষতি গ্রস্ত হয়েছে। বহু বাড়ির জানলা ভেঙে যায়। ভাঙা সিলিন্ডারের টুকরো ও ছড়িয়ে পড়ে। একটি জ্বলন্ত সিলিন্ডার পাশের একটি সুতোর কারখানায় ওপর গিয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। শীতের রাতে এই বিধ্বংসী আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় বলে প্রকাশ। রাতভর আগুনের সঙ্গে যুদ্ধ করে ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। ঘটনা স্থলে স্থানীয় টিএমসি বিধায়ক সুপ্তি পান্ডে আসেন। এই বিধ্বংসী আগুনে বিপুল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অক্সিজেন সিলিন্ডারের মত দাহ্য বস্তুর গুদামে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*