রোজদিন ডেস্ক : সনাতনি হিন্দুদের হৃদয় সম্রাট রাম মুসলমান ছিলেন? এই বিষয়ে টিএমসি বিধায়ক মদন মিত্রর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় উঠেছে। ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গেছে, মদন মিত্র একটি হিন্দু শ্লোক আবৃত্তি করে হিন্দুদের নিয়ে বিজেপির বক্তব্যকে আক্রমণ করেছেন। রোজদিন এই ভিডিও র সত্যতা যাচাই করেনি।
বিজেপি এই নিয়ে যথারীতি ঝাঁপিয়ে পড়েছে। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি মদন মিত্রকে তীব্র আক্রমণ করে বলেন, উনি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না বলেছেন! হিন্দু বিশ্বাসে আঘাত হেনেছেন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই টিএমসি বিধায়ক এই কথা বলেছেন বলে তোপ দাগেন তিনি। বলেন, হিন্দু বিশ্বাসে টিএমসি নিয়মিত অপমান করে!
আচমকা এই ঘটনায় বিড়ম্বিত মদন মিত্র নিজেও। বলেন, একবার দিল্লিতে এক বিজেপি নেতাকে তিনি বলেছিলেন, রাম যে হিন্দু তার প্রমাণ দেখান। রামের পদবি কি তিনি জানতে চেয়েছিলেন। সেখানে উপস্থিত কেউই তাঁর এই প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে মদন বাবু জানান। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও তা জানেন না। তিনি আরও বলেন, একজন হিন্দু সাধু পরে তাঁকে বলেছিলেন যে রামের পদবি হল “রাম জেঠমালানি “। এটিই তিনি বক্তব্যে কটাক্ষ করে বলেছেন। রামকে নিয়ে এই সব কথা কি কেউ বিশ্বাস করবে?
তাঁর এই সব মন্তব্য নিয়ে রাজনৈতিক জল ঘোলা হলেও তিনি ভীত না বলে মদন মিত্র জানিয়ে দেন। নিজস্ব ভঙ্গিতে বলেন, সারা দেশে এই কথা ছড়িয়ে দিলেও বিজেপি কি করবে? তাঁকে মারবে? নিয়তি ও কর্তব্য নিয়ে ভগবত গীতার উদ্ধৃতি দেন তিনি।

Be the first to comment