মনরেগা থেকে বাদ মহাত্মা গান্ধি, বিজেপিকে তীব্র কটাক্ষ সাংসদ দোলা সেনের

Spread the love

রোজদিন ডেস্ক : মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধির নাম বাদ দিয়ে রামের নাম দিয়ে নয়া প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। এই বিল নিয়ে আলোচনায় বৃহস্পতিবার রাজ্যসভার বিজেপির রাম-ভক্তি নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ দোলা সেন। বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, হিন্দু হিসেবে আমি রামজির কথা যেটুকু জানি, তাতে ভগবান রাম কিন্তু এরকম ছিলেন না। তিনি নিজের ভাইকে সিংহাসন ছেড়ে দিয়েছিলেন, রাজত্ব ছেড়ে বনবাসে গিয়েছিলেন তিনি কখনওই অন্যের নাম বাদ দিয়ে নিজের নাম বসাতে না রাজি হতেন না। কিন্তু কী করা যাবে, এই সরকার তো রামকেও মানে না। এরা মানে শুধু গডসসেকে। এরা গান্ধীজির হত্যাকারি গডসের মূর্তি বসিয়ে তার পুজো করছে। এরা গডসের শিষ্য। এরা কীভাবে গান্ধিকে সম্মান করবে? ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ওনাদের পূর্বসূরী নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। আর আজ ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ওনারা মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে জাতির জনককে আরও একবার হত্যা করলেন। অথচ গান্ধিজির মতো রামভক্ত আর কে আছে বলুন? মৃত্যুর মুহূর্তেও তাঁর মুখ দিয়ে একটা কথাই বেরিয়েছিল, তা হল, হে রাম। কিন্তু এরা এসব বোঝে না। এর আগে এরা স্বচ্ছ ভারতের সময় গান্ধীজিকে বাদ দিয়ে শুধু তার চশমা রেখেছিল। এবার গান্ধীজিকেই পুরো বাদ দিয়ে দিল চশমা-সহ। সেই সঙ্গে এই প্রকল্পকেও অনেক ছোট করে এনেছে। এভাবে হয়তো আগামীদিন এটাকে তুলেই দেওয়া হবে। এরাবসেই দিকেই এগোচ্ছে। কিন্তু আমরা কৃতজ্ঞ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বলেছেন, দেশের একজন নাগরিক হিসেবে জাতির জনকের এই অপমান আমরা মানবো না। তাই রাজ্যের নিজস্ব যে কর্মশ্রী প্রকল্প আছে সেই প্রকল্প তিনি মহাত্মা গান্ধীর নামে করার কথা আজকেই কলকাতার শিল্প সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করেছেন। আসলে শুধু গান্ধিজিই নয়, ওরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের নাম সব জায়গা থেকেই সরাতে চায়। কারণ ওরা সবাইকে এই দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করেছে।


একই সঙ্গে সিঙ্গুরের তাপসী মালিকের মৃত্যুবার্ষিকীর কথা স্মরণ করিয়ে দেন সাংসদ দোলা সেন। এক্স হ্যান্ডলে এদিন এক পোস্টে ২০০৬ সালের ১৮ ডিসেম্বরের স্মৃতিচারণা করেন তিনি। লেখেন—-
“তাপসী মালিক অমর রহে …
তাপসী, তোমাকে অনেক শ্রদ্ধা জানাই …
আজ ১৮ ডিসেম্বর,
২০ বছর আগে এই দিনে, ২০০৬ সালে, জননেত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক অনশন আন্দোলন চলাকালীন, ১৫ তম দিনে,
আমাদের সকলের প্রিয় ছোট্ট কিশোরী তাপসীকে
নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়।
যতদিন বেঁচে থাকব, মনে রাখব সংগ্রামী তাপসীকে। তাপসীর মা, বাবা, পরিবারকে সমবেদনা জানাই।
পুরো ডিসেম্বর মাস জুড়েই, ৪ থেকে ২৯, ২৬ দিন ধরেই মনে রাখি, মনে রাখব আমাদের নেত্রীর হার না মানা অনশন আন্দোলনকে, দিদিকে কুর্নিশ …””

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*