এবার কর্মশ্রী প্রকল্পে জুড়ছে মহাত্মা গান্ধির নাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : জাতির জনককে অপমান করেছে কেন্দ্রের বিজেপি সরকার, প্রতিবাদে মহাত্মা গান্ধীর নামে কর্মশ্রী প্রকল্প চালু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে তিনি বলেন, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্প হবে জাতির জনক গান্ধিজির নামে। এদিন শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িযে বিজেপিকে নিশানা করে বলেন জাতির পিতাকে ওরা অসম্মান করেছে, কিন্তু আমরা সম্মান দেব।

এরপর বাম আমলে ঘুণ-ধরা অবস্থা থেকে গত সাড়ে ১৪ বছরে বাংলায় যেভাবে উন্নয়নমুখী কাজ হয়েছে তা তুলে ধরেন। শিল্পের নিরিখে বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের সম্ভাবনা নিয়েও রাজ্যের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তবে মহাত্মা গান্ধিকে নিয়ে তাঁর ঘোষণায় চমকে যান শিল্প সম্মেলনের প্রতিনিধিরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমদিন থেকে সংসদের ভিতরে ও বাইরে সরব ছিল তৃণমূল। এই ইস্যুকে তিনি যে ছাব্বিশে বিজেপির বিরুদ্ধে বড়সড় হাতিয়ার করতে চলেছেন তা আজকের ঘোষণায় অনেকটাই স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*