ইন্দিরা গান্ধীর জুজু দেখেন মুখ্যমন্ত্রী, তোপ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন জহরলাল নেহরুর জুজু দেখেন, তেমনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ইন্দিরা গান্ধীর জুজু দেখেন বলে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী।

তাঁর অভিযোগ, টালা সেতু মেরামতির সময় ৬ নম্বর ওয়ার্ডে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি ছোট মুর্তি সরানো হয়। দীর্ঘ দু-বছর পর ও তা পুনঃপ্রতিষ্ঠা তো দূরস্থান, পুলিশ এসে তার কাঠামোও ভেঙে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের দুই নেতা স্বরূপ বসু ও বিশ্বনাথ ধর থানায় গিয়ে প্রতিবাদ করে ও কোন ফল হয় নি। এই ঘটনায় মুখ্যমন্ত্রী র বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে সুমন রায় চৌধুরী বলেন, মোদি যেমন নেহরু জির জুজু দেখেন, মুখ্যমন্ত্রীও তেমন ইন্দিরা গান্ধীর জুজু দেখছেন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*