তিন মাসের মধ্যে চিড়িয়াখানায় ফের বাঘের মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘের মৃত্যু হোল। মাত্র তিন মাসের মধ্যে এই মৃত্যু নিয়ে বিভিন্ন মহল উদ্বিগ্ন। ওড়িশার নন্দন কানন থেকে আনা এই বাঘিনীর আগামী ফেব্রুয়ারিতে তিন বছর পূর্ণ হোত। সুত্রের খবর ২০২৩ সালে তাকে কলকাতায় আনা হয়। পরজীবী সংক্রমণে আক্রান্ত বাঘিনীকে হাসপাতালে ভর্তিও করা হয়। বুধবার তার মৃত্যু হয়।
মৃত বাঘিনী র ভিসেরা পরীক্ষা করে রোগের প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। এর আগে বয়েসজনিত কারণে দুই বাঘিনীর মৃত্যু হলে ও মাত্র তিন বছর বয়েস পুর্ন হওয়ার আগে এই বাঘিনীর মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*