হিজাব বিতর্ক, নিরাপত্তা বৃদ্ধি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের

Spread the love

রোজদিন ডেস্ক : তরুণী আয়ুষ চিকিৎসকের হিজাব সরিয়ে তিনি এখন বিতর্কের কেন্দ্রে। সূত্রের খবর, এই ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে। যা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দা আধিকারিকরা। এমন কি তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে বলে প্রকাশ। এই প্রেক্ষিতে বিহারের ডি জি,বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসজি) র অতিরিক্ত ডি জি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। সুত্রের খবর, নীতিশ কুমারের নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। তাঁর চার পাশে এসএসজি কঠোর নিরাপত্তা বলয় থাকবে, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে বলা হয়েছে।
উল্লেখ্য, রাজ্য সচিবালয়ের এক অনুষ্ঠানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়ার সময় আচমকাই তরুণী নুসরত পারভিনের হিজাব সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তাঁকে এই কাজে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হন। এই ঘটনা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
কংগ্রেস, আর জে ডি, শিবসেনা প্রমুখ রাজনৈতিক দল ও তাঁর এই আচরণের নিন্দা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*