১০টা

Spread the love
  1. ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলের সিদ্ধান্ত রাজ্যের। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রকল্পের নতুন নাম হবে মহাত্মা গান্ধীর নামে।
  2. শিল্প ও বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেউচা পাচামির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আগে ১২-১৬ ঘণ্টা লোডশেডিং হত। এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।’ রাজ্যের কর্মসংস্থান এবং বেকারত্ব প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে। পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী প্রকল্পের কাজ চলছে। তথ্যপ্রযুক্তিক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এ-রাজ্যের সিলিকন ভ্যালি ৩৫ হাজার কোটির বিনিয়োগ টেনেছে।’
  3. দেশের প্রথম ‘ফরেস্ট ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা হতে চলেছে উত্তরপ্রদেশে। ১২৫ একর জমির উপরে প্রতিষ্ঠা হতে চলেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। জঙ্গল, ওয়াইল্ডলাইফ, পরিবেশ বিজ্ঞান পড়ানো হবে সেখানে।
  4. বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হলো ‘জি রাম জি’ বিল। মঙ্গলবারই লোকসভায় পেশ করা হয় ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল, ২০২৫’ বা সংক্ষেপে ‘জি রাম জি’ বিল। এই নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন বিরোধীরা।
  5. স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলের ‘যোগ্য’ চাকুরিজীবী শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন বর্তমানে চাকুরিরত ‘যোগ্য’ -রা, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ।
  6. তাইওয়ানে প্রবল ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.১। তাইওয়ানের রাজধানী তাইপেইতে ভূমিকম্পের বড়সড় প্রভাব পড়েছে। একাধিক বহুতল কেঁপে উঠেছে সেখানে।
  7. রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নিরাপত্তার দায়িত্বে এ বার কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রকে বৃহস্পতিবারই চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার থেকেই রাজ্যের CEO দপ্তরে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, এ দপ্তরের যেকোনও উচ্চপদস্থ আধিকারিক কোথাও গাড়িতে মুভ করলে, তাঁদের সঙ্গে যাবেন কেন্দ্রীয় বাহিনীও।
  8. জাতীয় ভোটার দিবসে ২০২৬-এর ২৫ জানুয়ারি। রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে অন্তত ১ জন করে BLO-কে পুরস্কৃত করবেন রাজ্যের CEO
  9. এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম সুনীতা সরকার (২২)। গ্রেফতার স্বামী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসাত ২৮ নম্বর ওয়ার্ডে অশ্বিনী পল্লি এলাকায়।
  10. বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হলো মায়ের, গুরুতর জখম নাবালিকা মেয়ে। মালদার মানিকচকের মথুরাপুর গড়িপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম জবা মাহালদার (২৮), জখম নাবালিকার নাম ললিতা মাহালদার (১২)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*