আরও প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি যুক্ত হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : চলতি শিক্ষাবর্ষে রাজ্যে আরও ২৩৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি যুক্ত হতে চলেছে।এই মর্মে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হয়। ২০০৯ সালের শিক্ষা অধিকার আইনে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে পঞ্চম শ্রেণি থাকতে হবে। রাজ্যে যা মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে আছে। ২০১৯ সালে প্রথমে ১৭ হাজার ও পরে ২৩০০-র বেশি প্রাথমিক বিদ্যালয়ে এই শ্রেণি যুক্ত হয়। আগামী ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে তা যুক্ত হবে বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন। তাঁর অনুযোগ, এই সব প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি যুক্ত হলেও পর্যাপ্ত পরিকাঠামো এখন ও হয়নি। বিশেষত শিক্ষকের খুবই অভাব। তিনি পঞ্চম শ্রেণির উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*