চাকরিহারা শিক্ষকদের আগস্ট মাস অবধি কাজ বহাল, স্বাগত শিক্ষানুরাগী ঐক্য মঞ্চর

Spread the love

রোজদিন ডেস্ক : চাকরিহারা শিক্ষকদের আগামী বছর আগস্ট মাস অবধি কাজ বহাল থাকার আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। এই সঙ্গে তাঁর আর্জি, ভবিষ্যতে যাতে যোগ্যরা বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। দ্রুত এইসব প্রক্রিয়া সম্পন্ন করারও তিনি দাবি জানান। যোগ্য শিক্ষাকর্মীরা কেন বঞ্চিত হচ্ছেন প্রশ্ন তোলেন কিংকর অধিকারী।
প্রসঙ্গত, আদালতের নির্দেশে চাকরি হারা শিক্ষক দের কাজের মেয়াদ বৃদ্ধি করা হলেও তাঁদের অনিশ্চয়তা এখনও যায়নি। এই বিষয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের মূল দাবি, যোগ্যদের কাজ যেন বজায় থাকে। ভবিষ্যতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন দুর্নীতি যেন না হয়। স্বচ্ছ, নিরপেক্ষভাবে এই নিয়োগের দাবিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ-সহ একাধিক সংগঠন সরব হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*