দশে দশ

Spread the love
  1. দুই কক্ষেই ‘জিরামজি’ বিল নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছে সরকারকে। মনমোহন (প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং) জমানায় তৈরি হওয়া এই প্রকল্পের একগুচ্ছ বদল নিয়ে শনিবার সরব হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এই আইনের উপরে কেন্দ্রীয় সরকার ‘বুলডোজ়ার’ চালিয়েছে বলে মত তাঁর। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য তৈরি হওয়া এই প্রকল্পে বিজেপি নেতৃত্বাধীন সরকারের পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক সনিয়ার গলায়।
  2. মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বৃহস্পতিবারই। ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি বিজ্ঞপ্তিও জারি হলো। রাজ্যের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন হলো। রাজ্যের “কর্মশ্রী” হল “মহাত্মাশ্রী”
  3. ঘুষ নেওয়ার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার শর্মাকে গ্রেপ্তার করল সিবিআই। তিনি প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত ছিলেন। টাকার বিনিময়ে বেসরকারি সংস্থাকে সরকারি ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দীপক ছাড়াও বিনোদ কুমার নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।
  4. জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস। ঘটনায় ৩৫ জন পড়ুয়া গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার জম্মুর রিং রোডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। স্কুল পড়ুয়াদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  5. যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল SIT। শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশিতে প্রচুর নথি বাজেয়াপ্ত।
  6. তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। দুর্নীতির অভিযোগে ফের তৃণমূলকে নিশানা শাহনাজ বেগমের।
  7. আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস।
  8. হুগলির মগরায় প্রসেনজিৎ দাস (৩৬) নামে এক যুবকে খুনের অভিযোগ তাঁর স্ত্রীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঝগড়ার মুহূর্তে তাঁর উপরে একটি ছুরি দিয়ে হামলা করেন স্ত্রী রত্না দাস, অভিযোগ এমনটাই। তাঁকে আটক করেছে মগরা থানার পুলিশ।
  9. ফের নামল তাপমাত্রার পারদ। রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ।
  10.  জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকারসডালে  রাস্তায় এলোপাথাড়ি গুলি বন্দুকধারীর। গুলির আঘাতে রাস্তার উপরে লুটিয়ে পড়েন ১০ জন মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*