আইএসআই-কে দখল করছে আরএসএস, রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : আরএসএস আস্তে আস্তে আইএসআই-কে প্রাতিষ্ঠানিকভাবে দখল করছে। রবিবার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এই মন্তব্য করেন। ঐতিহ্যপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন পড়ুয়া সম্প্রতি সংসদ চলাকালীন তাঁর সঙ্গে দেখা করে ওখানকার পরিস্থিতি নিয়ে তাঁকে অবহিত করেন। রবিবার সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন তিনি।
বলেন, সারা দেশেই অন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলির পড়ুয়া, শিক্ষকরা যে গুরুতর বিষয় উত্থাপন করেন, আইএসআই-এর ক্ষেত্রেও তাই হচ্ছে। পড়ুয়া রা ব্যাখ্যা করেন, কি ভাবে আরএসএস এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে গ্রাস করছে।
রাহুল গান্ধী উদ্বেগের সঙ্গে বলেন, আইএসআই কোন মামুলি শিক্ষা প্রতিষ্ঠান না। সেখানে স্ট্যাটিস্টিকস, ম্যাথমেটিকস, ইকনমিকস, ডাটা সায়েন্স, কমপিউটার সায়েন্স ও নীতি নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত উচ্চ স্তরের গবেষণা হয়। দেশের জন্য এই শিক্ষা কেন্দ্র অনেক বিশ্বমানের বিশেষজ্ঞ দিয়েছে।
তাঁর অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষাবিদদের পরিচালনা করা উচিত, সেখানে এখন আমলাও (ভিন্ন) আদর্শের প্রবেশ হচ্ছে। সেখানে পাঠ্যসুচি ও গবেষণায় আরএসএসের আদর্শ নিয়ন্ত্রণ করছে। একে শিক্ষার সংস্কার বলে না, শিক্ষা ও শিক্ষাকেন্দ্রগুলিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।

এর ফলে তরুণ প্রজন্মের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে বলে রাহুল গান্ধী মন্তব্য করেন। তাঁর আরও দাবি, এইভাবে এই সব সেরা শিক্ষাকেন্দ্রগুলির বেসরকারিকরণ হবে নাহলে তাদের সব সম্পদ বিক্রি করে দেওয়া হবে।
রাহুল গান্ধী উদ্বেগের সঙ্গে বলেন, এই আক্রমণ শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, দেশের বুদ্ধিবৃত্তির স্বাধীনতা, বৈজ্ঞানিক আবহ ও তরুণদের ভবিষ্যতেও আক্রমণ। তাঁরা কখনও তা হতে দেবেন না বলে দৃঢ়ভাবে জানান।বলেন, শিক্ষায় স্বাধীনতার প্রয়োজন, এই সব প্রতিষ্ঠানে চালনার জন্য জ্ঞান ও বিজ্ঞান প্রয়োজন, কোন আদর্শ (পড়ুন আরএসএস) নয়।
উল্লেখ্য, প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রতিষ্ঠিত দেশের অন্য্যতম সেরা আইএসআই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের বিজেপি সরকার কুক্ষিগত করার অভিযোগ নিয়ে সরগরম শিক্ষা মহল। এই নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*