ট্রাম্প প্রশাসনের একুশে আইন! ছুটি নিয়ে ভারতে এসেছিলেন, কবে কাজে ফিরবেন জানেন না মার্কিন মুলুকে কর্মরত হাজার হাজার ভারতীয়

Spread the love

রোজদিন ডেস্ক : ট্রাম্প প্রশাসনের একুশে আইনের গেঁরোয় এখন ভবিষ্যত অনিশ্চিত মার্কিন মুলুকে কর্মরত হাজার হাজার ভারতীয় নাগরিকের। ছুটি নিয়ে দেশে এসেছিলেন, কিন্তু আর কাজে ফিরতে পারছেন না তাঁরা। কবে ফের চাকরিতে জয়েন করতে পারবেন বা আদৌ কোনওদিন পারবেন কিনা তাও জানেন না তাঁরা। তাঁদের অভিযোগ, আমেরিকার ওয়ার্ক পারমিট রিনিউ করতে চেয়ে তাঁদের অ্যাপয়নমেন্টের আবেদন আচমকা বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে শুধুমাত্র ১৫ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত হিসেব করলে কয়েক হাজার আবেদন বাতিল করা হয়েছে। ফলে তাঁরা আর ফিরতে পারছেন না। তাঁদের নতুন অ্যাপয়েন্টমেন্টের যে তারিখ দেওয়া হয়েছে তাও বেশ কয়েক মাস পরে। ততদিন তাঁরা কী করবেন কেউ জানে না। আর ট্রাম্প প্রশাসনের যা মতিগতি তাতে সেটাও বাতিল হয়ে যাবে কিনা বলা যাচ্ছে না। সবমিলিয়ে চাকরি নিয়ে চরম অনিশ্চয়তা হাজার হাজার ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবার। ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদনে তিন জন বিশেষজ্ঞ আইনজীবীকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।
সমস্যা হল, এই ভারতীয়রা এইচ-১বি ভিসা হোল্ডার। তাঁরা আমেরিকান ওয়ার্ক পারমিট পুনর্নবীকরণের জন্য ডিসেম্বর মাসের এই সময়টিকে বেছে নেন। মার্কিন বিদেশ দফতর মেল করে জানিয়ে দিয়েছে, ওয়ার্ক পারমিটের জন্য সাক্ষাৎকার আয়োজন করতে দেরি হবে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প চান, কোনও আবেদনকারী আমেরিকানদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কিনা তা যাচাই করার পর নিশ্চিত হলে তবেই তাঁদের পারমিট দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*