- সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে সকল সাঁওতালি ভাই এবং বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যের ‘মহাত্মাশ্রী’ প্রকল্পকে কেন্দ্রীয় সরকারের ‘জি রাম জি’–র প্রকল্পের সঙ্গে মেশানো হলে পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না কোনও অর্থ৷ কেন্দ্রীয় প্রকল্প পরিচালনা করতে হবে যাবতীয় পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় শর্তেই — সাফ জানানো হয়েছে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সূত্রে৷
- সন্দেশখালিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, মূল অভিযুক্ত গ্রেফতার। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ।
- দল ঘোষণার আগেই হুঙ্কার হুমায়ুনের। ‘১৩৫ বলেছিলাম, প্রয়োজন হলে ২৯৪-এ লড়ব’। পাল্টা দিলেন কুণাল ঘোষ, ‘ছোটখাটো জায়গায় কেন, ব্রিগেডে এসে দল ঘোষণা করুন, বিজেপি দিয়ে দেবে।
- শৈত্যপ্রবাহ ও দূষণের চাদরে ঢাকা দিল্লির কর্তব্যপথে চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। বছর শেষেই শুরু ২৬ জানুয়ারির প্রস্তুতি।
- সোমবার সকাল ৭টা নাগাদ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় চন্দ্রকোনা-রামজীবনপুর রাজ্য সড়কের বওড়া এলাকায় রাস্তার পাশে থাকা ইলেকট্রিক খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সফর্মারে ধাক্কা মারে বাসটি। আহত ১২। আশঙ্কাজনক অবস্থা চার জনের।
- ট্রাক ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে। রবিবার রাতে রাজস্থানের জয়পুরের ভারত মাতা এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও এক।
- ঘুমের মধ্যে পুড়ে মৃত্যু হলো চার জনের। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায়। মৃত দুর্যোধন দোলুই (৭৫), দুধকুমার দোলুই (৪২), অর্চনা দোলুই (৩৮) এবং শম্পা দোলুই (১৪)।
- হাতি দেখতে গিয়ে হাতির হামলায় জখম হলেন বছর তিরিশের এক যুবক। সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির টাঁকশাল সংলগ্ন চ্যাংশোল এলাকায়।
- ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে।

Be the first to comment