রোজদিন ডেস্ক : সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। কলকাতা পুরসভায় কংগ্রেসের চার বারের পুর প্রতিনিধি সন্তোষ পাঠক এক সপ্তাহ আগে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আজ গুরুত্বপূর্ণ চৌরঙ্গী কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করলো বিজেপি।
বিজেপিতে যোগ দিয়ে নিজের সাবেক কংগ্রেস দল নিয়ে তিনি বলেছিলেন, এই সরকারকে হাঠানোর ক্ষমতা ওই দলের নেই।
চৌরঙ্গী কেন্দ্রে দীর্ঘ দিনের বিধায়ক টিএমসি-র নয়না ব্যানার্জি। এই আসনে সন্তোষ পাঠক প্রার্থী হওয়ায় লড়াই জমবে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment