দার্জিলিং পাহাড়ে এবার ডেমোক্রেসি এক্সপ্রেস!

Spread the love

রোজদিন ডেস্ক
ভোটের মরসুমে এবার দার্জিলিং পাহাড়ে ডেমোক্রেসি এক্সপ্রেসের যাত্রা শুরু হোল। বিশ্ববিখ্যাত টয় ট্রেনের একটি যাত্রাকে আপাতত এই নামে শুক্রবার থেকে চালানো শুরু হয়েছে। পাহাড় বাসীকে ভোট মুখী করার জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন ও টয় ট্রেন কর্তৃপক্ষ। শুক্রবার দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের পক্ষে ঋষভ চৌধুরী, ডি ইও হরিশঙ্কর পাণিগ্রাহী র উপস্থিতিতে এক বর্ণময়
অনুষ্ঠানে বহু মানুষ উৎসাহের সঙ্গে তা দেখেন। নির্বাচন সংক্রান্ত নানা ছবি, ভোট দানের সচেতনতা ইত্যাদি দিয়ে ডেমোক্রেটিক এক্সপ্রেসের কামরাগুলি সাজানো হয়েছে। দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ অবধি তা চালানো হবে। নির্বাচন অবধি তা চালানো হবে বলে জানা যায়।
এই উপলক্ষে পাহাড়বাসীর উচ্ছাস, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। নির্বাচন কমিশন ও টয় ট্রেন কর্তৃপক্ষ র এই প্রয়াস কে স্বাগত জানিয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*