মহিলা বিল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর বিপজ্জনক চেষ্টা পরাজিত তোপ জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক
সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর জঘন্য চেষ্টা বানচাল হয়েছে বলে বিশিষ্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশ মন্তব্য করেন। শুক্রবার কেন্দ্রর প্রচেষ্টা সত্বেও এই বিল-সহ তিনটি বিল পাশে ব্যর্থ হয়েছে সরকার। সমাজমাধ্যমে জয়রাম রমেশ এই নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, মহিলা সংরক্ষণ সশোধনী বিলের সঙ্গে এলাকা পুনর্বিন্যাসকে জুড়ে পাশ করিয়ে নেওয়ার জন্য কেন্দ্রর দুরভিসন্ধি ব্যর্থ হয়েছে।
এই বিলগুলি পাশ করানোর জন্য সংসদে ৩৫২, জন সদস্যর সমর্থন প্রয়োজন ছিল, যা এনডিএ-র নেই।
শাসক বিজেপি ও পালটা বিরোধীদের তোপ দেগে জানিয়েছে,  তারা যে মহিলা বিরোধী প্রমাণিত হোল। এই নিয়ে তাঁরা প্রচার চালাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*