বিধাননগর ও আসানসোল পুর-কমিশনার পদে বদল 

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য প্রশাসনে আরও একপ্রস্থ রদবদল।বিধাননগর পুরসভা এবং আসানসোল পুরসভার দায়িত্বে আনা হল নতুন কমিশনারকে। একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও বদলির বিজ্ঞপ্তি জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। বিধাননগর পুরসভার নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ২০১৭ ব্যাচের আইএএস অফিসার রবি আগরওয়াল। বর্তমানে তিনি পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন। আসানসোল পুরসভার নতুন কমিশনার করা হল ২০১৪ ব্যাচের আইএএস হিন্দোল দত্তকে। তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক শিক্ষা কেন্দ্রের অ্যাসোসিয়েট প্রফেসরের দায়িত্বে ছিলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের নতুন তথ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব পেলেন ২০১৩ ব্যাচের আইএএস অফিসার রজত নন্দ। বর্তমানে তিনি কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে রয়েছেন। নতুন দায়িত্বের পাশাপাশি আগের দায়িত্বও সামলাবেন তিনি। একই সঙ্গে তাঁকে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের যুগ্মসচিব পদেও নিয়োগ করা হয়েছে। বিধাননগরের বিদায়ী কমিশনার সুজয় সরকারকে বস্ত্র দপ্তরের কমিশনার করা হয়েছে। সঙ্গে তাঁকে তন্তুজের ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*