রোজদিন ডেস্ক :
সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবার একই সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়ার ওপর রাশ টানছে রাজ্য। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, একই সংস্থাকে দিয়ে বারবার কাজ করার প্রবণতা চলবে না৷ নিজেদের ইচ্ছামত চুক্তির মেয়াদ বাড়ানোর ওপরও এবার রাশ টানা হচ্ছে৷।
বলা হয়েছে, এখন থেকে নতুন দরপত্র ডাকার প্রক্রিয়া আগেই শুরু করতে হবে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন কোন সংস্থার খোঁজে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু করা বাধ্যতামূলক করা হচ্ছে। শেষ মুহুর্তে চুক্তির মেয়াদ বৃদ্ধির কোন সুযোগ আর দেওয়া হবে না।
এই নীতি পালিত হচ্ছে কিনা তার জন্য সব দফতরের প্রধানকে প্রতি মাসে পর্যালোচনা বৈঠক ও করতে হবে৷
সরকারি কাজে স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত বলে জানা যায়।

Be the first to comment