এবার মমতার সঙ্গ ছাড়ছেন মদন মিত্র! ঋতব্রত শরণে তিনিও!

Spread the love

রোজদিন ডেস্ক :

এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ছাড়ছেন তাঁর দীর্ঘদিনের একনিষ্ঠ অনুগামী মদন মিত্রও। আজ বিধানসভা ভবনে তিনি বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দেখা করেন।

বলেন, এই মুহুর্ত থেকে তিনি মমতা ব্যানার্জির সব পদ থেকে ইস্তফা দিলেন। তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলেই আছেন।

গতকালই প্রাক্তন খাদ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির একদা স্নেহধন্য “বালু ” জ্যোতিপ্রিয় মল্লিক উচ্ছসিত ভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনিও আগেই ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। নিন্দুকেরা বলেন, প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের নৃশংস হত্যার ফাইল খোলার পরই তাঁর এই ভোলবদল!

গতকাল মদন মিত্রর স্ত্রী ও দুই পুত্রকে পুর নিয়োগ দুর্নীতিতে আগামী সপ্তাহে তলব করেছে ইডি। ওইদিন রাতেই মদন মিত্র ঋতব্রত শিবিরের সন্দীপন সাহার বাড়ি দেখা করতে গেছিলেন৷ আজ তিনি বিধান সভা ভবনে গিয়ে সোজা ঋতব্রত ব্যানার্জি দের ঘরে চলে গিয়ে তাঁর পাশে বসেন, সেখানে আখরুজ্জামান, সন্দীপন সাহা প্রমুখের সঙ্গে খোশমেজাজে কথা বলেন। জানিয়ে দেন, এখন থেকে তিনি মমতা পন্থী তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন।

মদন মিত্র তাঁদের শিবিরে যোগ দেওয়ায় খুশি ঋতব্রত পন্থীরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*