ইডি-র চাপে দলবদলু মদন মিত্র! মন্তব্য কুণাল ঘোষের

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইডি-র চাপেই একদা প্রাক্তন মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ অনুগামী মদন মিত্র ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে বিধায়ক কুণাল ঘোষ মনে করেন।
আজ বিধানসভা ভবনে তিনি মদন মিত্রর আগের বক্তব্যর উল্লেখ করে এই কথা বলেন। ইডি ওঁর স্ত্রী, দুই পুত্রকে তলব করার চাপ মদন মিত্র নিতে পারেননি বলে জানান। তবে শারীরিক ভাবে ওদিকে গেলেও মন এদিকেই আছে। তাঁদের ভিতরের একজন (মদন মিত্র) ওদিকে আছেন জেনে খুশি তাঁরা।
আজ বিধানসভা ভবনে মমতা শিবিরের এক কর্মসূচিতেও আচমকা মদন মিত্র আসেন। যা দেখে রীতিমত উল্লাস, উচ্ছাস প্রকাশ করেন কুণাল ঘোষ, শোভনদেব চ্যাটার্জি, বিমান ব্যানার্জি প্রমুখ।
পরে মদন মিত্র রহস্য করে “আজ মন চেয়েছে হারিয়ে যাব… ” গানের কলি বলে মন্তব্য করেন, কুণালের মনও এমন বলবে বলে তাঁর আশা।
আগামী ২১ জুলাই এর আগে আজ দুই প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি, বিশ্বজিৎ দাস ও বিধানসভা ভবনে ঋতব্রত শিবিরে যোগ দেন।
প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জিও আজ পৃথকভাবে অভিষেক ব্যানার্জিকে তোপ দেগে দলের এই ভাঙনের জন্য তাঁকে দায়ী করেন। তিনিও যে ঋতব্রত শিবিরে যোগ দেবেন তার ইঙ্গিত মেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*