রোজদিন ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় ২১ জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত র সংখ্যা ৫ লক্ষ ৬৪ হাজার। সব থেকে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা, ওখানে মৃতের সংখ্যা ১৩। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ পর্যালোচনা করতে যাবেন বলে জানান৷
সরকারি সূত্রে প্রকাশ, শিবসাগর, হোজাই,কামরূপ,ডিব্রুগড়, বিশ্বনাথ, উদালগুড়ি সহ একাধিক জেলায় ৫ লক্ষ ৬৪ হাজার মানুষ বন্যার্ত।
বন্যার দরুন অসমে রেল পরিসেবা ও ব্যাহত হয়েছে। দুর্গত দের সহায়তায় বহু ত্রাণ শিবির খোলা হয়েছে। রাজ্য সরকার দুর্গত এলাকায় মোবাইল পরিসেবা চালু রাখার চেষ্টা করছে।

Be the first to comment