রোজদিন ডেস্ক :
তোলাবাজি সহ একাধিক অভিযোগে হালিশহর পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। কাঁচড়াপাড়ার পদত্যাগী তৃণমূল কাউন্সিলরের স্বামী বিরজু কেওটের পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। লক আপে মারধরের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে স্ত্রী জেনি কেউট শর্মা অভিযোগ করেছেন। জানান, গতকাল রাত দশটা নাগাদ তিনি থানায় স্বামীর সঙ্গে দেখা করেন,তখন তিনি সুস্থ ই ছিলেন।
পরিবারের আরও দাবি, থানার পক্ষে তাঁর মেডিকেল পরীক্ষা ও করানো হয়, কোন শারীরিক সমস্যা জানা যায় নি। তাঁর পরার জামা কাপড় ও তাঁরা দিয়ে আসেন।
রাতে তাঁর অসুস্থ তা, মৃত্যুর খবরে হতবাক স্ত্রী সহ পরিজন রা। তাঁদের অভিযোগ, গতকাল রাতের দিকে ধৃত বিরজু কেওটের ওপর অত্যাচার করা হয়। তাঁকে হাত পা বেঁধে মারা হয়।
অন্যদিকে হালিশহর পুলিশ সূত্রে প্রকাশ, গতকাল রাতে বিরজু কেওট কে লক আপে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল কিনা জানা যায় নি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ তার অপেক্ষায়।
অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছিল।

Be the first to comment