আর জি কর থেকে চিকিৎসাধীন দুই রোগী উধাও, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক :

আর জি কর হাসপাতাল থেকে আচমকা দুই চিকিৎসাধীন রোগীর উধাও হওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বিমল ঘোষ ও দীপান্বিতা রায় নামে এই দুই রোগী যথাক্রমে মেডিসিন ও ট্রমা কেয়ার ওয়ার্ডে ভর্তি ছিলেন। গতকাল পরিবারের লোকজন তাঁদের দেখতে গিয়ে দেখতে পাননি। তাঁদের দুজনের ই গতকাল হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল। সাধারণত দুপুরের খাবারের পর রোগী দের হাসপাতাল থেকে ছাড়া হয়। কিন্ত তাঁরা এর আগেই চলে যান বলে জানা গেছে।

কর্তৃপক্ষ তাঁরা নিখোঁজ বলে পুলিশে জানিয়েছেন।

আজ সুপার জানান, এই নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

দুই রোগী কি ভাবে সবার অজান্তে হাসপাতাল থেকে চলে গেলেন তা নিয়ে বিস্মিত সংশ্লিষ্ট মহল। এই নিয়ে কর্তৃপক্ষ খোঁজ খবর নিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*