প্রতিবেদন: সফল অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রের খবর, আজ শনিবারই বাড়ি ফিরতে চলেছেন তিনি। এর আগে বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল মিঠুন চক্রবর্তীর। সফল হয়েছে সেই অস্ত্রোপচার। এখন তাঁর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সে সব শেষ করে আজই তাঁকে ছুটি দেওয়া হবে। হাসপাতাল সূত্রে আগেই জানানো হয়েছিল এর আগেও ওই একই হাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। এখন অভিনেতা ভাল আছেন এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কী কারণে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানান হয়নি। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাতে হাসপাতালে তাঁকে দেখতে যান অভিনেতা তথা সাংসদ দেবও। তারা দু’জনেই অভিনেতার সুস্থতা কামনা করেন।

Be the first to comment