দশে দশ

Spread the love
  1. বৃহস্পতিবার একদিনের সংক্ষিপ্ত ও বিশেষ অধিবেশন বসবে বিধানসভায়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে অধিবেশন। এই অধিবেশনে রাজ্য সরকারের উচ্চশিক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পেশ হবে।
  2. প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন সংক্রান্ত সংশোধনী বিলের উদ্দেশ্য নিয়ে ব্যাখ্যা দেবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরে বুধবার গেরুয়া সম্মান যাত্রার শেষে সভায় মুখ্যমন্ত্রী নিজেই এই কথা জানিয়েছেন।
  3. কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিপুল আয়োজন কালীঘাট মন্দির থেকে তারাপীঠেও। এই প্রথম সারাদিনে তিনবার হবে গঙ্গাআরতি হবে তারাপীঠে। সন্ধ্যায় পুজো দিতে কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার নবান্নে গিয়ে দেখা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা কালীঘাট-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের নামে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন এনসিপিআই সাংসদ।
  5. তৃণমূল সাংসদ নাদিমুল হকের উর্দু সংবাদপত্র সংস্থার টাকা বিটকয়েনে বিনিয়োগ করা হয়েছিল, বিস্ফোরক অভিযোগ ইডির। কয়েক কোটি টাকা বিটকয়েনে বিনিয়োগ হয়।
  6. নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে গত দু’দিনে কলকাতার মোট ৫৪টি রেস্তোরাঁর ফুড লাইসেন্স সাসপেন্ড করেছে কলকাতা পুরসভা। এর মধ্যে অফিস পাড়া সহ পার্ক স্ট্রিট এবং শহরের বিভিন্ন এলাকার একাধিক জনপ্রিয় খাবারের দোকান এবং রেস্তোরাঁ রয়েছে।
  7. আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা।
  8. আন্তর্জাতিক মেধা অন্বেষণ মঞ্চেও সাফল্যের শিখরে পৌঁছে গেল খড়্গপুরের দশম শ্রেণির ছাত্র আরণ মাইতি। তিনটি বিষয়ের মধ্যে দু’টিতেই পেল সাফল্য। একটি পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পেল স্বর্ণপদক। আর একটিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ। সম্প্রতি ইতালির তুরিনে আয়োজিত ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে খড়গপুরের ছাত্রের এমন সাফল্যে গর্বিত গোটা দেশ।
  9. ওয়েস্ট সিকিমের খেচিপেরি অঞ্চলে নামল কাদাধস। সোমবার রাতের ওই ধসের ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়েছে রম্ভি–খেচিপেরি সড়কের কিছুটা অংশ। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। প্রবল কাদাধসে সড়কের কিছুটা অংশ ধসেও গিয়েছে।
  10. গুজরাটের গান্ধীনগরের কুদাসানে বুধবার গভীর রাতে একটি নির্মীয়মান বাণিজ্যিক কমপ্লেক্সে স্ল্যাব ঢালাইয়ের সময়ে একটি স্ল্যাব ধসে পড়ে ঘটে দুর্ঘটনা। ওই অংশের নীচে চাপা পড়ে একাধিক জন। ধ্বংসস্তূপ থেকে ১৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছেন আইজি বীরেন্দ্র যাদব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*