Behala Flying Club, পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ,এ এ আই প্রতিনিধি রা

Spread the love

রোজদিন ডেস্ক: বেহালা ফ্লাইং ক্লাব কে আরও বেশি উড়ানের জন্য উপযুক্ত করা যায় কিনা খতিয়ে দেখতে বুধবার এক প্রতিনিধি দল ওখানে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন।।মন্ত্রী ইন্দ্রনীল খাঁ,ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষর ( এ এ আই) প্রতিনিধিরা সেখানে সব কিছু খতিয়ে দেখেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেহালার এই বিমানবন্দরে আর ও বেশি উড়ান চলাচলের উপযোগী করা নিয়ে প্রস্তাব দিয়েছেন।
বেহালা পশ্চিমের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এর মতে, আকাশে ড্রোন সমীক্ষায় দেখা গেছে নয় থেকে উনিশ আসন বিশিষ্ট বিমান ওখানে ওঠা নামা করতে পারবে।
তবে তা কতটা সম্ভব হবে তা আর ও ভাল করে সমীক্ষা হবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*