STATE ASSEMBLY: আজ বিধানসভার বিশেষ অধিবেশন, পেশ হবে আন্তঃ বিশ্ববিদ্যালয় বদলি সংক্রান্ত বিল

Spread the love

প্রতিবেদন: আজ মাত্র কয়েক ঘন্টার জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। সেখানে একটি বিল পেশ করবে সরকার। বিলটি হল, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। আজ ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করা হবে। একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের আওতায় নিয়ে আসারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয়েছে এই বিল। বুধবার যাদবপুরের দলীয় কর্মসূচি থেকে এই বিলকে ঐতিহাসিক বলেছেন মুখ্যমন্ত্রী। এই বিল আইনে পরিণত হলে, আগামীদিনে একটি বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক বা কর্মীদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*