KAKOLI GHOSH DASTIDAR: সোশ্যাল মিডিয়ায় লাগাতার তাঁকে ও তাঁর পরিবারকে আক্রমণ, মুখ্যমন্ত্রীকে নালিশ সাংসদ কাকলির

Spread the love

প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় লাগাতার তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে কুরুচিকর ও কুৎসিত আক্রমণ করা হচ্ছে। এর বিহিত চেয়ে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নালিশ করলেন বারাসতের এনসিপিআই সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar)। এই অভিযোগ নিয়ে বুধবার আচমকা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ। আজ, বুধবার নবান্নে গিয়ে দেখা করেন তিনি। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই নালিশ করেন। পরে তাদের সাক্ষাতের কথা ও তাঁর নালিশ জানানোর কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানান বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ। সেখানে তিনি লেখেন, “আজ ফেসবুক ও টুইটারে পোস্ট করে IT সেল থেকে যে অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে ও আমার পরিবারকে সেই নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিলাম। উনি যথাযত শাস্তির ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন।”

তবে বিশেষ কারও নামে অভিযোগ করেছেন কিনা তা খোলসা করেননি সাংসদ। তবে রাজনৈতিকমহলের অনুমান সাংসদের নিশানায় কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কারণ, গত কয়েকদিন ধরে কুণালের সঙ্গে কাকলি-পুত্রের সোশ্যাল মিডিয়ায় পোস্টের লড়াই চলছে। যেখানে কুণাল কাকলির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে চোখা চোখা শব্দে তাকে নিশানা করেছেন। এর বিহিত চাইতেই কাকলির নবান্ন-স্মরণ বলে মনে করা হচ্ছে। তবে, মুখ্যমন্ত্রীকে নালিশের ছবি ও খবর পোস্ট করতেই কাকলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঝাঁপিয়ে পড়েছে নেটিজেনরা। ফের কড়া ভাষায় ট্রোলিং শুরু হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*