ABHISHEK BANERJEE: মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টে অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : তদন্তকারীদের সঙ্গে তাঁর কথাবার্তা, জেরা পর্ব প্রকাশ্যে চলে আসছে। এসব ও যে কোনও ধরনের মিডিয়া ট্রায়াল বন্ধ করার আর্জি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই-এর বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বৃহস্পতিবার তিনি এই মামলার আর্জি জানিয়ে ছিলেন। কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও এই মামলা শোনার এক্তিয়ার নেই বলে তা ছেড়ে দেন। শুক্রবার এই আবেদন নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী। আদালত জানিয়েছে, খুব শীঘ্রই এই মামলা শুনানির জন্য বেঞ্চ নির্দিষ্ট করা হবে ৷ এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও একই আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত নির্দেশ দেয়, যে কোনও খবরের সূত্রে অকারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম টেনে এনে সংবাদমাধ্যমে প্রচার করা যাবে না। এবার একই আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর নাম উল্লেখ করে অপ্রাসঙ্গিক খবর ও প্রচার বন্ধ করতে আর্জি জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*