WB Voter list এর বিশেষ সংশোধন আপাতত স্থগিত রাখা হোল

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসএসআর) আপাতত স্থগিত রাখা হোল। আগামী ২৩ নভেম্বর থেকে এই কাজ শুরুর কথা ছিল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর সূত্রে এই কথা জানানো হয়। তবে কেন তা স্থগিত রাখা হোল তা বিশদ জানা যায়নি।
সিইও দফতর সূত্রে বলা হয়, অনিবার্য কারণে আপাতত এসএসআর স্থগিত রাখা হোল।
এই রাজ্য সহ দেশের ১৬ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এই এসএসআর শুরুর কথা ছিল। এর মাধ্যমে নতুন ভোটারের নাম তোলা, মৃত, স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া ইত্যাদি করার কথা ছিল।।
নির্বাচন কমিশন জানায়, কোন ভোট কেন্দ্রে ভোটারের দু শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে সিইও দফতর তা খতিয়ে দেখবে। সিইও নিজে তা যাচাই করবেন।
এই ছাড়া একই ব্যক্তি পাঁচটির বেশি ক্ষেত্রে আপত্তি জানালে তাও খতিয়ে দেখতে হবে।
উল্লেখ্য, সারা দেশে এসআইআর নিয়ে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছিল।কংগ্রেস সহ বিরোধী পক্ষ এসআইআর নিয়ে নানা প্রশ্ন তোলে। ভোটার তালিকা দিয়েই অত্যন্ত সুচারুভাবে ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি ভোট চুরি করছে বলে অভিযোগ করে কংগ্রেস।
এসআইআর সহ এই সব নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তাঁর ইস্তফা র দাবিতে দেশব্যাপী জোরদার আন্দোলন হয়।। যার রেশ এখন ও চলছে।

এসএসআর সাধারণ ভাবে রুটিন প্রক্রিয়া। যদিও এসআইআর নিয়ে দেশব্যাপী আলোড়নের প্রেক্ষিতে এবার তা নিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দেয়।
কবে ফের এই কাজ শুরু হবে নির্বাচন দফতর তা জানাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*