রোজদিন ডেস্ক: নিউ টাউনে বিধান সভা, উচ্চ আদালত হবে। এক ই প্রাঙ্গণে হবে মন্ত্রী ও বিচারপতি দের আবাস ও। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের এই পরিকল্পনার কথা জানান।।এর পাশে নিউ টাউনের সম্প্রসারণের জন্য ভাঙড় সহ সংলগ্ন এলাকায় জমি সংগ্রহ করা হবে। আগামী তিন মাসে আট থেকে দশ হাজার একর জমি সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।
নিউ টাউন ভবিষ্যতে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী র কথায় স্পষ্ট। মুখ্যমন্ত্রী এইদিন জানিয়েছেন, সরকার জোর করে এই সব এলাকায় জমি নেবে না। যাঁরা চান, জমি বিক্রি করতে পারবেন।
এই ছাড়া শিল্পায়নের লক্ষ্যে পুরুলিয়া, ব্যারাকপুর , সিঙ্গুর ইত্যাদি এলাকায় ও জমি কেনার অভিযান শীঘ্রই শুরু হবে।।নিউ টাউনে চিকিৎসা, ধর্মীয় কেন্দ্র করার জন্য ও সরকার নানা প্রকল্প নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment