রোজদিন ডেস্ক: রাজ্যে বাল্য বিবাহ বন্ধে কঠোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার তিনি সাফ জানান, এই রকম বাল্যবিবাহ দিলে শুধু বাবা, মা ই না, যাঁরা বিয়ে দেন, তাঁদের বিরুদ্ধে ও কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার।
আগামী ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য বিবাহ নির্মুল দিবস পালিত হবে।
মুখ্যমন্ত্রী বলেন, পয়লা জানুয়ারি থেকে ত্রিশ জুন অবধি তাঁর কাছে নাবালিকা দের সন্তান জন্মের ভয়ঙ্কর রিপোর্ট আছে। এই সময় কালে ১২, থেকে ১৫ বছরের সাত হাজার নাবালিকা মা হয়েছে। একে ভয়ঙ্কর অসুখ বলে তিনি জানান।
এই ভয়াবহ পরিস্থিতি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর ও হবে। মুখ্যমন্ত্রী অভিভাবক দের ও সতর্ক করেন। জানান, কোন কাজি, পুরোহিত যদি এই সব বাল্য বিবাহ দেন, তাঁদের বিরুদ্ধে ও কড়া ব্যবস্থা নেবে সরকার।
মেয়েদের শিক্ষিত, আত্মনির্ভর করতে একাধিক কল্যাণ মূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য। আর্থিক অক্ষমতার জন্য মেয়ের বিয়ে দেওয়া ও কোন ভাবে মানা যায় না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
এর জন্য ব্যাপক জন সচেতনতা প্রচার হচ্ছে ও হবে। এই সঙ্গে লাভ জেহাদ নিয়েও সতর্ক করেন তিনি।

Be the first to comment