INFLATION, মূল্যবৃদ্ধির দাম চোকাতে হবে বিজেপিকে, হুঁশিয়ারি জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক : 
দেশব্যাপী মুদ্রাস্ফীতি, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির দাম বিজেপিকে দিতে হবে বলে কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে বলেন, বিশেষত গ্রামীণ ভারত এই সবে ফুঁসছে। তাদের সীমিত আয়,ক্রয় ক্ষমতা ইত্যাদি সবই কমেছে। আগামী সব নির্বাচনে বিজেপিকে এর দাম দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বলেন, আমদানি চাভান্নি, খরচা পাঁচ রুপেয়া বলে মন্তব্য করেন। আয় ও ব্যয়ের বিপুল ফারাকের কথা তুলে ধরেন।চাল, ডাল,ভোজ্য তেল, সবজি, রান্নার গ্যাস সহ নিত্যপণ্যের বিপুল মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বলেন, এর ফলে আমজনতা তাঁদের বহু প্রয়োজনীয় বিষয় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন, ঋণ নিচ্ছেন।
মোদি সরকার সাবেক একশো দিনের কাজের পরিধি সঙ্কোচন করে গ্রামীণ অর্থনীতিতে আঘাত করেছে বলে তোপ দাগেন।
বিপুল বেকারত্ব, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রর মুল্যবৃদ্ধি ইত্যাদিতে নাজেহাল মানুষ নির্বাচনে এর জবাব দেবেন বলে জয়রাম রমেশ জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*