রোজদিন ডেস্ক :
রাজ্যে ডবল ইঞ্জিন (Double Engine) সরকার বুলেটের গতিতে ছুটছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আজ জানান। তাঁর পাশে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ মন্ত্রী, জনপ্রতিনিধিদের মুখে তখন আশার আলোয় উজ্জ্বল।
খুশিয়াল মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, এখানে জমির কোন অসুবিধা হবে না। ফাইটার প্লেন নামান।

আজ কোলাঘাটে রাজ্যে সড়ক উন্নয়ন খাতে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।

জানিয়ে দেন, তাঁর কাছে টাকার অভাব নেই। শুধু চাইতে হবে। চাইতে চাইতে ক্লান্ত হলেও তিনি ক্লান্ত হবেন না বলে হাসিমুখে জানান। বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ প্রমুখের এই পুণ্যভূমিতে ডবল ইঞ্জিনের সরকার বুলেটের গতিতে চলছে বলে জানান।

মোদিজীর ঢালাও প্রশংসা করেন। জানান, রাজ্যে ৩৫ হাজার কোটি টাকার কাজ চলছে। আরও কাজ হবে। এই রাজ্যের জন্য যত কিছু লাগবে তিনি দেবেন।
মুখ্যমন্ত্রীও বলেন, রাজ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে প্রচুর সড়ক, সেতু ইত্যাদি প্রয়োজন। জমি সহ সব রকম সহযোগিতা তাঁরা করবেন। ফাইটার জেট নামানোর মত রাস্তাও তাঁরা চান। এখন রাজ্যে ২৫ হাজার কোটি টাকার কাজ হচ্ছে বলে জানান তিনি।
নীতিন গড়করিও বলেন, এখানে উন্নয়নে টাকার অভাব হবে না। তাঁরা সর্বতোভাবে সহায়তা করবেন বলে জানিয়ে দেন।

Be the first to comment