পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাজ্যে সড়কপথ উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। ঘোষণা করলেন একাধিক সড়ক সম্প্রসারণ প্রকল্পেরও।
  2.  পিলার একটাই, রাস্তা চারখানা। দিল্লি-মুম্বইতে এইভাবেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। আর কলকাতাতেও সেই একই ফর্মুলায় উন্নয়ন করা হবে বলে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরী।
  3.  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি এদিন বুঝিয়ে দিলেন, বাংলা যা চাইবে, তাই দিতে তৎপর মোদী সরকার। বাংলার ছবিটা পুরোপুরি বদলে দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
  4. পরিবহণমন্ত্রী গড়করি বললেন, ‘৩ লক্ষ কোটি টাকা খরচ করেছি। ২ লক্ষ কোটি টাকার প্রজেক্ট চলছে। আগামী দিনে ১ লক্ষ কোটি টাকার প্রকল্প হবে। ৫ বছরের মধ্যে রাজ্যের সমস্ত জাতীয় সড়ক আমেরিকার রাস্তার মতো হবে। পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেব, এটা আমাদের দায়িত্ব।’
  5. যাতায়াতের সময় কমাতে ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৪,০০০ কোটি টাকা খরচে কলকাতার জন্য ২৫০ কিমি রিং রোড তৈরিতে অনুমোদন দিয়েছেন সড়কমন্ত্রী।
  6. বারাণসী থেকে কলকাতা পর্যন্ত হাইওয়ে তৈরির ঘোষণা করে মন্ত্রী জানান, ৫ ঘণ্টায় যাতায়াত করা যাবে ওই রাস্তায়। এছাড়া কলকাতা থেকে হলদিয়া, কলকাতা থেকে খড়্গপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও প্রকল্প ঘোষণা করেন তিনি।
  7. খড়্গপুরে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। খড়গপুরের ইন্দার বাসিন্দা শশাঙ্ক পাত্র (৪২) পাত্রকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  8. বৃহস্পতিবার সকালে NRS হাসপাতালের ইউ এন ব্রহ্মচারী ভবনের গ্রাউন্ড ফ্লোরের X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
  9. হাওড়ার শিবপুরে সরকারি জমি থেকে বেআইনি দখলদারি সরিয়ে নেওয়ার নির্দেশ দিল পূর্ত দপ্তর। শিবপুর সাব-ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে ২৫ নভেম্বর জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সরকারি জমি দখল করে থাকা সব দখলদারকে ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
  10. সংবিধান দিবসে সংবিধান রক্ষার ডাক দিয়ে পথে নেমেছে কংগ্রেস। গড়িয়াহাট থেকে শুরু মিছিল। সেখানে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে মৌসম বেনজির নূর-সহ কংগ্রেসের শীর্ষ স্তরের একাধিক নেতা-নেত্রী।
  11. গুরুতর অসুস্থ NCP সুপ্রিমো এবং রাজ্যসভার সাংসদ শরদ পওয়ার। বৃহস্পতিবার সকালে তাঁর কন্যা সুপ্রিয়া সুলে জানান যে, তাঁকে ফের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  12. গত ১৫ নভেম্বর পুলিশের নজর এড়িয়ে পালিয়েছিল মহিষাদল থানার এক অভিযুক্ত। ১১ দিন পরে অভিযুক্তকে হাওড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম শেখ ফারুক।
  13. বৃহস্পতিবার সকালে বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে উদ্ধার এক পুলিশকর্মীর দেহ। তিনি পুলিশের গাড়ির চালক ছিলেন। তাঁর নাম সঞ্জয় হালদার।
  14. হাওড়ার বালি এলাকায় বিজেপির হাওড়া জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য মনোজ সিংয়ের ছেলের উপর হামলার অভিযোগ উঠেছে। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ওই যুবকের মাথায় আঘাত লেগেছে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
  15. অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনায় চার জনের মৃত্যু। গুরুতর জখম আট জন। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বিয়ের অনুষ্ঠান থেকে একটি গাড়িতে তাডিপাটরি ফিরছিলেন জনা দশ-বারো লোক। রায়ালাচেরুভু এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়ি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*