রোজদিন ডেস্ক :
প্রেসিডেন্সি সংশোধনাগারে আজ এক বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমান। সূত্রের খবর, মৃত বন্দি মহম্মদ আলি (৪৪) বিচারাধীন ছিলেন। তাঁর বাড়ি মধ্যমগ্রামের বাঁকড়া বাঁশতলা এলাকায়।
দীর্ঘ দিন ধরে তাঁর বিচার প্রক্রিয়া চলছিল। আজ সংশোধনাগারের নিয়ম মাফিক মাথা গোনার সময় তাঁকে পাওয়া যায়নি। পরে এক সঙ্কীর্ণ গলিতে তাঁর রক্তাক্ত দেহ মেলে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তাঁর মুখে ও মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে বলে সূত্রের খবর।
এই ঘটনায় সংশোধনাগারে চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। মৃত মহম্মদ আলির বিরুদ্ধে মাদক পাচার সহ একাধিক অপরাধের অভিযোগ আছে। কিভাবে তাঁর মৃত্যু হোল পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment